শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই : ডা. জাহেদ

বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার রংপুরে জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসারদের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই : ডা. জাহেদ

বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার রংপুরে জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসারদের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।


তথ্য উপদেষ্টা স্পষ্ট জানান, চলমান বিদ্যুৎ বিভ্রাট বা সংকটের পেছনে বর্তমান সরকারের বিন্দুমাত্র কোনো ব্যর্থতা বা দায় নেই। তবে এই পরিস্থিতি তৈরি হওয়ায় জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে গভীর মনোকষ্ট প্রকাশ করেছেন।

পূর্ববর্তী শাসনব্যবস্থার কড়া সমালোচনা করে ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতের শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং কারচুপির আশ্রয় নিয়ে আজীবন শাসন ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

প্রশাসনের দায়িত্বশীলদের উদ্দেশে উপদেষ্টা মনে করিয়ে দেন, বর্তমান সরকারের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কাজের ধরণ অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই সরকারের মূল লক্ষ্যই হলো সরাসরি জনকল্যাণ সাধন করা এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। তিনি উপস্থিত কর্মকর্তাদের সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।