শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

রংপুরের পীরগঞ্জে শনিবার সকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। তিনি সকাল ৯টার দিকে বাবনপুর গ্রামে ওই কবর স্থানে উপস্থিত হন।

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে শনিবার সকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। তিনি সকাল ৯টার দিকে বাবনপুর গ্রামে ওই কবর স্থানে উপস্থিত হন।

কবর জিয়ারতের সময় ডা. শফিকুর রহমান আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন আবু সাঈদের পরিবার—বাবা ও ভাই—সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং দলীয় নেতাকর্মীরা।

জামায়াতের এই শীর্ষ নেতা কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের নির্বাচনি প্রচারণার উদ্বোধন করেন। তিনি বলেন, “শহীদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে জামায়াত।”