শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন দাখিল করলো এনসিপি সমর্থিত সংগঠন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের লাল-সবুজ প্যানেল।

এই প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট এস এম আজমল হোসেন। সহ-সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন ব্যারিস্টার মোস্তফা আজগর শরিফী এবং ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সদস্য পদে মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী, অ্যাডভোকেট কাজী আকবর আলী, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট মো. বনি আমিন ও অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম।

তবে এই প্যানেল থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।