শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকেলে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা এই ভাষণে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোট বিষয়ে দেশের জনগণকে তথ্য ও নির্দেশনা প্রদান করবেন।

ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে।