ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পেতে পারে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত আসনের তুলনায় বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীরা বিনা প্রতি
এদিকে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। বিএনপি জোট ইতোমধ্যে তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ইতোমধ্যে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন—সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।