বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

আজও মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আজও মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট বাতিল
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আকাশপথ বন্ধ হওয়ার পর গত নয় দিনে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের সর্বমোট ৩০০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

এর মধ্যে শুধু আজ রোববারই (৮ মার্চ) বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট।

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধাবস্থা শুরুর প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ রোববার বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েত এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ২টি ফ্লাইট। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে না পারায় শিডিউল অনুযায়ী এই বিমানগুলো পরিচালনা করা সম্ভব হয়নি।

হঠাৎ এই গণহারে ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে প্রবাসী কর্মী ও জরুরি প্রয়োজনে বিদেশগামীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।