শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আলিয়ঁস ফ্রঁসেজে আমীরুল আরহামের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সফল সমাপ্তি

রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত আলিয়ঁস ফ্রঁসেজ দোর তিন দিন ব্যাপী আয়োজনে - বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, কবি ও নির্দেশক আমীরুল আরহামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’ প্রদর্শনী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ এপ্রিল সমাপনী প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়েছে। ফরাসি সম্মাননা ‘এতোয়াল দ্য লা স্কাম’ বিজয়ী এই নির্মাতার ছয়টি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র দেখার সুযোগ পেয়েছেন রাজধানীর চলচ্চিত্রপ্রেমীরা।

আলিয়ঁস ফ্রঁসেজে আমীরুল আরহামের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সফল সমাপ্তি
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত আলিয়ঁস ফ্রঁসেজ দোর তিন দিন ব্যাপী আয়োজনে - বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, কবি ও নির্দেশক আমীরুল আরহামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’ প্রদর্শনী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ এপ্রিল সমাপনী প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়েছে। ফরাসি সম্মাননা ‘এতোয়াল দ্য লা স্কাম’ বিজয়ী এই নির্মাতার ছয়টি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র দেখার সুযোগ পেয়েছেন রাজধানীর চলচ্চিত্রপ্রেমীরা।

‎‎উৎসবের সমাপনী দিনে গতকাল বিকেল ৫টায় প্রদর্শিত হয় আমীরুল আরহামের সর্বশেষ কাজ ‘শান্তিনিকেতন—ইকোজ অব টাইম’-এর বিশ্ব প্রিমিয়ার। এর আগে বেলা ৩টায় দেখানো হয় ‘জাফরুল্লাহ: আ পিপলস ডক্টর’। তিন দিনের এই আয়োজনে আরও প্রদর্শিত হয়েছে ‘দ্য নাইনটিন সেভেনটি ওয়ান ওয়ার ইন দ্য আইজ অব পাকিস্তান’, ‘লতে ডু ডিয়াবল (দ্য ডেভিলস ওয়াটার)’, ‘লা অবলিজ দো বাংলাদেশ (দ্য লস্ট সোলস অব বাংলাদেশ)’ এবং ‘জেন-জি বাংলাদেশ’। আলিয়ঁস ফ্রঁসেজের ‘অডিটোরিয়াম ন্যুভেল ভগে’ অনুষ্ঠিত প্রতিটি প্রদর্শনী শেষে নির্মাতার সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় পর্বের আয়োজন ছিল।

‎‎আমীরুল আরহামের এই চলচ্চিত্রগুলোতে বাংলাদেশের ইতিহাস, সামাজিক বাস্তবতা এবং বৈশ্বিক প্রেক্ষাপট অত্যন্ত শৈল্পিকভাবে ফুটে উঠেছে। উল্লেখ্য, তাঁর নির্মিত প্রামাণ্যচিত্রগুলো ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পাশাপাশি ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। এমনকি তাঁর কাজগুলো ফরাসি জাতীয় গ্রন্থাগার এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্কাইভেও সংরক্ষিত রয়েছে।

‎‎তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে উপস্থিত দর্শক ও সুধীজনরা নির্মাতার স্বতন্ত্র নির্মাণশৈলী এবং গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন।