শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

আল্লাহ তারা বলে রোজা আর পূজা এক, তুমি তাদের হেদায়াত নসিব কর’

আল্লাহ তারা বলে রোজা আর পূজা এক, তুমি তাদের হেদায়াত নসিব কর’

বরগুনায় নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি একটি মোনাজাতে জামায়াত সমর্থকদের উদ্দেশ্যে ধর্মীয় বার্তা প্রদান করেন, যা উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

গত ২২ জানুয়ারি বিকেলে বরগুনার বেতাগীর কাউনিয়া এলাকায় এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম মণি বলেন, “আল্লাহ তারা বলে রোজা আর পূজা এক, আল্লাহ তুমি তাদের হেদায়াত নসিব কর। আল্লাহর সঙ্গে শিরক করে তারা বেহেশত দিতে পারে, আল্লাহ তুমি তাদের হেদায়াত নসিব কর। তাদেরকে তুমি দিনের পথে নিয়ে আসো, তারা যাতে এ কাজ না করে।” 

 

মোনাজাতে তিনি আরো মন্তব্য করেন, “আল্লাহ তারা বলে, শরীয়াহ আইন চালু করবেন না। যদি তারা শরীয়াহ আইন চালুই না করে তাহলে কি জন্য এই প্রসঙ্গ নিয়ে নেমেছে। আল্লাহ তুমি দেখো এবং তাদেরকে হেদায়াত নসিব কর। আল্লাহর দায়িত্ব কি কাউকে দিয়েছে? তার জন্য বলি, সেই দায়িত্ব যদি কেউ নেয়, তাহলে আমরা কি তাদের সঙ্গে থাকতে পারি? আল্লাহ তুমি তাদের হেদায়াত দান কর, আমিন।” 

 

নুরুল ইসলাম মণি নির্বাচনী সভায় বেতাগী তথা তার রাজনৈতিক কার্যক্রম নিয়ে বক্তব্য দিতে গিয়ে বামনা ও পাথরঘাটা উপজেলায় তার উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন এবং ভোটারের প্রতি নিজের জায়গা ও কর্মকাণ্ড বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।