শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

'আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি'

দেশের ইতিহাসে সাম্প্রতিক নির্বাচনকে সবচেয়ে সফল ও সুশৃঙ্খল হিসেবে আখ্যা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার মতে, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টাই এই সফলতার মূল চাবিকাঠি।

'আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি'
ডিসি সম্মেলনে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে সাম্প্রতিক নির্বাচনকে সবচেয়ে সফল ও সুশৃঙ্খল হিসেবে আখ্যা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার মতে, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টাই এই সফলতার মূল চাবিকাঠি।

তিনি বলেন, “দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচন তার প্রমাণ।”

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।”

এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, একসময় দেশে নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন নির্বাচন সম্ভব হবে না। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেশকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়।”