বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

দলীয় মনোনয়ন না পাওয়ার ঘটনায় নিজ দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা ফারহানা।

দলীয় মনোনয়ন না পাওয়ার ঘটনায় নিজ দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তাকে মনোনয়ন না দেওয়ার কারণেই তিনি উপলব্ধি করতে পেরেছেন, দেশের বিভিন্ন প্রান্ত—“টেকনাফ থেকে তেঁতুলিয়া”—জুড়ে অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তার পাশে ছিল। দলীয় গণ্ডির মধ্যে থাকলে এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ করেন।

রুমিন ফারহানা বক্তব্যে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার পক্ষে থাকা নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেক নেতাকর্মী নানা ধরনের বঞ্চনা, ভয়ভীতি ও শাস্তির মধ্যেও তার নির্বাচনে কাজ করেছেন এবং কেউ কেউ দল থেকে বহিষ্কৃত হলেও তাকে সমর্থন দেওয়া থেকে সরে যাননি। তাদের সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “আমি আরও ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি তাকে রাজনীতিতে এনেছিলেন এবং তার প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা রয়েছে। একই সঙ্গে তিনি মনে করেন, খালেদা জিয়ার “অপূর্ণতা” এই সংসদে কোনোদিন পূরণ হবে না।

উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে দায়িত্ব পালন করছেন।