ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে আর ময়লার বিল দিতে হবে না বলে জানিয়েছেন এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ।
শনিবার (২ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি দেন।
আসিফ মাহমুদ লিখেছেন, তিনি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের কাছ থেকে ময়লার বিল নেওয়া বন্ধ করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে পরিচ্ছন্নতাকর্মীদের কোনো আর্থিক ক্ষতি হবে না।