শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। গাজীপুরের সফিপুরে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনসুরক্ষা এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা বাহিনীর এই বাৎসরিক আয়োজনে অংশ নেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

সকালে সমাবেশস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে তিনি সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানের শুরুতেই সমাবেশ উপলক্ষে সাজানো কুচকাওয়াজে অংশ নেওয়া বাহিনীর সদস্যদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় অভিবাদন মঞ্চ থেকে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

পরে আনসার বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন। সমগ্র আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।