শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

আপিলেও প্রার্থিতা ফেরেনি জামায়াতের ফজলুল হকের

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের প্রার্থিতা আপিলেও পুনর্বহাল হয়নি। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তাঁর আবেদন নামঞ্জুর হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকল।

সোমবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. ফজলুল হকের মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন খারিজ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এর আগে রোববারের শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রাসঙ্গিক কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় নির্বাচন কমিশন।

শুনানি শেষে ডা. একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবো।’

এদিকে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিলের তৃতীয় দিনের শুনানি চলতে থাকে।