বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটে নিজ বসতঘর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে নিজ বসতঘর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার বাদে কাড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ইয়াবার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— বাদে কাড়াপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) এবং তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খোকনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকাসহ তাদের হাতেনাতে ধরা হয়। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।