বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, সেখানে ৮ জনের মরদেহ আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।