শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বাকশক্তি ফিরে পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন অনেকে: হাসনাত আবদুল্লাহ

৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, এখন তারা কথা বলার ক্ষমতা ফিরে পেয়েছেন—তবে বাকশক্তি ফিরে পেয়েই অনেকে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বাকশক্তি ফিরে পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন অনেকে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, এখন তারা কথা বলার ক্ষমতা ফিরে পেয়েছেন—তবে বাকশক্তি ফিরে পেয়েই অনেকে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, তাদের বাকশক্তি হয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।”

তিনি আরও বলেন, “দেড়টা বছর যায় নাই, এরমধ্যে তাদের কত দম্ভ? এই মাটিতে দাঁড়িয়ে উনি মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে, তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই, হাগডাগ দিলে প্রচুর মানুষ জড়ো হয়, তাদের কমিটিতে এখন তো লোক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের সান সৌকত, জৌলস, তাদের এখন অনেক কিছু। জুলাই যোদ্ধা আবুবক্কর যে নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।”

তিনি বলেন, জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন, সেই কারণগুলো নিয়ে এখন আর কাউকে কথা বলতে শোনা যায় না। তার ভাষায়, আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিলেন এবং মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন—এসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে না।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “ফ্যাসিবাদের দম্ভ কম ছিল না। কিন্তু তারা এখন কোথায়?। সময় কখনো অপরাধীকে ছাড় দেয় না।”

উঠান বৈঠকে স্থানীয় এনসিপি ও জামায়াত জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।