শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজধানীতে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি সাধারণত বক্তব্য শেষ করতেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে। তবে এবার ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের প্রায় আঠারো মাসের শাসন শেষে বিএনপির নতুন সরকারের আমলে এই প্রথম কোনো সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন তিনি।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস- ২০২৬’ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি।

এর আগে অনুষ্ঠানে অংশ নেওয়ার পূর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটজাত পণ্যের মেলার উদ্বোধন করেন তিনি।