শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বাংলাদেশ নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে

বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাজ্য থেকে একটি হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ কেনার জন্য আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে

বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাজ্য থেকে একটি হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ কেনার জন্য আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। জাহাজটির নাম ‘এইচএমএস এন্টারপ্রাইজ’। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাজকীয় নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএমএস এন্টারপ্রাইজ দীর্ঘদিন রাজকীয় নৌবাহিনীতে জরিপ কার্যক্রম, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় ব্যবহার হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজটি ব্যবহার করে সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে। এছাড়া জাহাজটি হাইড্রোগ্রাফিক, ওশানোগ্রাফিক ও বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার সুযোগ দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন হাইকমিশনার সারাহ কুক, প্রতিরক্ষা অ্যাটাশে কমান্ডার লি নর্টন ও বাণিজ্যিক কর্মকর্তা ন্যানিস কালোবুলাওয়াসাইকাবারা। বাংলাদেশের পক্ষে ছিলেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং সহকারী নৌবাহিনীপ্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল জাহাঙ্গীর আদিল সামদানী।

যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ কুক বলেন, “এইচএমএস এন্টারপ্রাইজ রাজকীয় নৌবাহিনীতে দীর্ঘদিন সম্মানের সঙ্গে সেবা প্রদান করেছে। এই জাহাজের বিক্রয় বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এটি ভারতের প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগরে মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।”