শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ভারতের সেনাপ্রধান

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন সময় নানা ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে ভারতের। কখনো কখনো তা এমন পর্যায়েও গেছে যে, অনেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেননি। এর মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, ‘প্রথমত আমাদের বোঝা দরকার যে বাংলাদেশে কী ধরনের সরকার আছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো পরবর্তী ৪-৫ বছরের জন্য নাকি ৪-৫ মাসের জন্য।’

 

 

‘সেই অনুযায়ী আমাদের বিচার করতে হবে যে, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানোর কোনো প্রয়োজন আছে কি না’, যোগ করেন তিনি। 

 

এখন পর্যন্ত তিন বাহিনীই (বাংলাদেশের) তাদের যোগাযোগের সব চ্যানেল সম্পূর্ণ খোলা রেখেছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান বলেন,