মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নুরুল হক নুরের সংশয়

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন। তবে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি, নাকি বাস্তব—তা নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও তারা জানেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার আলোচনা হাস্যকর ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে, রাজপথে সক্রিয় থেকে প্রতিবাদ জানালে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

এ সময় বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন নুর।

সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে অযথা তৎপরতা না দেখাতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। নুর বলেন, সংসদে বিরোধী দল যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছে, রাজপথেও তাদের কাছ থেকে একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা।

তিনি আরও বলেন, তারা শুনতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে না। এমন খবর সত্য হলে তা হবে ‘খাল কেটে কুমির আনা’র মতো ঘটনা।