শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়েই রাজনীতিতে এসেছিলেন বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়েই রাজনীতিতে এসেছিলেন বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি মন্তব্য করেন, শহীদ রাষ্ট্রপতি মেজরের জিয়ার স্বাধীনতার ঘোষণার পেছনে বেগম জিয়ার অনুপ্রেরণা কাজ করেছিল। নিজে রাজনীতিবিমুখ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কারণেই তিনি রাজনৈতিক অঙ্গনে পা রেখেছিলেন।

শুক্রবার প্রয়াত এই নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত ‘দেশনেত্রী’ নামক একটি স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ তাঁর স্মৃতিচারণায় বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে দেশ পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং অত্যন্ত দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার যে অনন্য দৃষ্টান্ত বেগম জিয়া স্থাপন করেছিলেন, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর আলোকপাত করে স্পিকার আরও বলেন, তিনি অত্যন্ত কম কথা বলতেন এবং রাজনৈতিক প্রতিপক্ষ বা অন্য কারও বিষয়ে কখনো কোনো আপত্তিকর বা বিরূপ মন্তব্য করতেন না। তিনি যে প্রকৃত অর্থেই এ দেশের সাধারণ মানুষের অবিসংবাদিত নেতা ছিলেন, তাঁর প্রয়াণের পর দেশের আপামর জনসাধারণের গভীর শোক ও বেদনাকাতরতা সেটি আরও স্পষ্টভাবে প্রমাণ করেছে।