বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

'বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি'

গণভোট বাস্তবায়ন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থার দায় বিএনপিকেই নিতে হবে এবং এর সমাধানও তাদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

'বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি'

গণভোট বাস্তবায়ন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থার দায় বিএনপিকেই নিতে হবে এবং এর সমাধানও তাদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে অবস্থান জানিয়েছেন, “নোট অব ডিসেন্ট বাদে সব মানবো”—তা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “এটা জনগণের সাথে শুভঙ্করের ফাঁকি।” একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপির ভেতরে অস্পষ্টতা ছিল বলেই তারা গণভোট আগে হতে দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো বজায় রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। এখন সেই নোট অব ডিসেন্টের দোহাই দিয়ে তারা এসব সংস্কার বাস্তবায়ন থেকে সরে যেতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় জামায়াত নেতা সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপে বসার আহ্বান জানান।

জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দেশে সংকট বাড়লেও সরকার তা অস্বীকার করছে। তার ভাষায়, “জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানো মন্ত্রী বলেন দেশে কোন সংকট নেই। কিন্তু পাম্পে লাইন কিন্তু কমছে না।”

রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার আরও বলেন, ব্যর্থতা আড়াল করতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। তিনি চট্টগ্রাম সিটি কলেজের একটি ঘটনার উল্লেখ করে বলেন, এক শিক্ষার্থীর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতা থাকলেও দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর।