শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিএনপির সঙ্গে মতপার্থক্য থাকবে, উন্নয়নে নয়: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, রাজনৈতিক অঙ্গনে বিএনপির সঙ্গে মতাদর্শিক পার্থক্য থাকাটা স্বাভাবিক এবং এটিই গণতান্ত্রিক ব্যবস্থার একটি ইতিবাচক দিক। তবে পিরোজপুর জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে কোনো বিভেদ রাখা হবে না। শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে মতপার্থক্য থাকবে, উন্নয়নে নয়: মাসুদ সাঈদী
ছবিঃ সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, রাজনৈতিক অঙ্গনে বিএনপির সঙ্গে মতাদর্শিক পার্থক্য থাকাটা স্বাভাবিক এবং এটিই গণতান্ত্রিক ব্যবস্থার একটি ইতিবাচক দিক। তবে পিরোজপুর জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে কোনো বিভেদ রাখা হবে না।

শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও জেলার স্বার্থে এবং পিরোজপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে কোনো পদ বা চেয়ার যেন কাউকে অহংকারী না করে তোলে, বরং প্রতিটি দায়িত্ব যেন মানুষকে আরও বিনয়ী হতে শেখায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলার সাধারণ মানুষের মাঝে শাড়ি-কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন তুলে দেওয়া হয়। সংসদ সদস্য স্পষ্ট করে বলেন, সরকারি এই উপহার কোনো দয়া বা অনুদান নয়, বরং এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার। ঈদের আনন্দ যেন জেলার প্রতিটি ঘরে পৌঁছায়, সেটাই তাদের লক্ষ্য।

বরাদ্দ সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার যারা তালিকাভুক্ত হতে পারেননি, ভবিষ্যতে সরকারি সহায়তা এলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।