বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও হরমুজ প্রণালীতে সৃষ্ট জাহাজ চলাচল সংকটের মুখে বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারটিতে জ্বালানি লোড করার কথা রয়েছে।

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও হরমুজ প্রণালীতে সৃষ্ট জাহাজ চলাচল সংকটের মুখে বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারটিতে জ্বালানি লোড করার কথা রয়েছে।

বর্তমানে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নরডিক পলুকস’ নামক একটি জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানি কর্তৃপক্ষের বিশেষ অনুমতি না পাওয়ায় বাংলাদেশে পৌঁছাতে পারছে না। ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও এই তেলের জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। তবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাহাজটি ছাড়িয়ে আনার চেষ্টা চলছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ইয়ানবু বন্দর থেকে সংগৃহীত নতুন ১ লাখ টন এবং আটকে থাকা ১ লাখ টন মিলিয়ে মোট ২ লাখ মেট্রিক টন তেল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর দেশের বাজারে জ্বালানি সরবরাহ করা হবে। পরিশোধিত এই পরিমাণ ক্রুড অয়েল থেকে প্রায় ৫২ হাজার টন ডিজেল, ৩২ হাজার টন পেট্রোল, ১৬ হাজার টন অকটেন, ৪৮ হাজার টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার টন কেরোসিন উৎপাদন সম্ভব হবে, যা বর্তমান সংকট লাঘবে বড় ভূমিকা রাখবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালীর রাজনৈতিক ও সামরিক ঝুঁকি এড়াতে এবার কৌশলগত কারণে ইয়ানবু বন্দরকে বেছে নেওয়া হয়েছে, যা ভৌগোলিকভাবে ওই সংকীর্ণ জলপথের বাইরে অবস্থিত। এদিকে বিএসসির তথ্যমতে, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত অপরিশোধিত তেল, এলপিজি ও এলএনজিসহ বিভিন্ন জ্বালানি নিয়ে অন্তত ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আটকে থাকা জাহাজটির বিষয়ে বিশেষ ছাড়পত্র মিললে দ্রুতই তা দেশের পথে রওনা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।