শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ-২০২৬কে ঘিরে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ডাক বিভাগের এই বিশেষ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট প্রকাশ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সংবলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশ্বকাপ স্মরণে বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ।