দেশের পৃথক চার জেলায় বজ্রপাতের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিভিন্ন স্থানে বজ্রাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে; সেখানে তিন জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন এবং নোয়াখালীতে ১ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।