শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রতিকূল আবহাওয়া ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩নম্বর সতর্ক সংকেত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রতিকূল আবহাওয়া ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশে থাকা উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় এলাকায় এই লঘুচাপটি দানা বেঁধেছে। এর সরাসরি প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে তীব্র গতিতে বাতাস বয়ে যেতে পারে।

ঝুঁকি এড়াতে চার সমুদ্রবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে জেলেদের।