বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির

মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাসের রহমান এমপির
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি সরকারের বিভিন্ন বিভাগ, স্থানীয় প্রশাসন, নির্বাচিত প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতা-কর্মীদের একসঙ্গে মিলে বন্যাপ্রপীড়িত মানুষের নিকট অতি দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

নাসের রহমান উল্লেখ করেন, এই দুর্যোগপূর্ণ সময়ে পানিবন্দি মানুষের জন্য নিরাপদ পানীয় জল, শুকনা খাবার, দরকারি ওষুধপত্র, শিশুদের খাদ্য এবং জরুরি অন্যান্য উপকরণ সরবরাহ করা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কাজ যাতে সুচারুভাবে পরিচালিত হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে পরম আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অনুরোধ জানান তিনি।

দুর্যোগের এই ক্রান্তিকালে মানবিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষই মানুষের বিপদে এগিয়ে আসে। তাই এই কঠিন পরিস্থিতিতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং যার যার সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের কষ্ট কিছুটা হলেও দূর করার চেষ্টা করি।