চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি উদ্ধার অভিযান, মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করবে।
এনসিপি জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করতেই এই ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।
টিমের সদস্যরা হলেন— জাওয়াদুল করিম (০১৮৩২০৬০০৩১), জোবাইরুল হাসান আরিফ (০১৫৭৫৬৮১৭৩৪), এ.এস.এম. সুজা উদ্দিন (০১৬৪৮৩৪৭৯১৬), জোবায়ের মানিক (০১৬৪৭৪৫১২১৮), সাগুফতা বুশরা মিশমা (০১৬৭২৮৮৭০৮০), মীর শোয়াইব (০১৮১৩৪০৪১৭৫), আরিফ মঈনুদ্দিন (০১৬০৮৯৭১৯১৮), মোহাম্মদ সিফাত হোসাইন (০১৮৬৩৯৮৩৮১৩), সাজ্জাদ উদ্দীন (০১৮২২১১৭৭১০), মিশকাত হোসেন (০১৮৮১৩১৬৪৩০), আকাশ নূর (০১৭০৬৬৬২৭১২), আকরামুল হক (০১৮৩৭০৩১২৩১), আব্দুল করিম টিপু (০১৬১২০৬৫৫২৩), আলী নেওয়াজ ইমন (০১৮১৫৩৫৭১৩২), রকিবুল হাসান (০১৫৩৩০২৯৫২৮), মোহাম্মদ আজাদ (০১৬৪৭৪১৫৫২৪) এবং আব্দুর রহমান (০১৮৪৩০৭৫৯২৯)।