লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলজুড়ে বাড়ছে উত্তেজনা। একাধিক শহর ও কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ ঘোষণা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
ঘোষণায় বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও ভবন থেকে সবাইকে দূরে সরে যেতে হবে। এসব স্থাপনার আশপাশে অবস্থানকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন বলেও সতর্ক করা হয়েছে।
আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেন, "আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে"।
সূত্র: বিবিসি