বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল

মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনকে ঘিরে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ দাবি করে তিনি এটিকে একটি অভিনয় বলে উল্লেখ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল
অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুবাশ্বির আমিন। ছবি: সংগৃহীত

মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনকে ঘিরে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ দাবি করে তিনি এটিকে একটি অভিনয় বলে উল্লেখ করেছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে ছবিটি প্রকাশ হলে তা ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হাফিজ তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রথম শেয়ার করেন। ছবিতে মুবাশ্বির আমিনের মুখে মাদকসদৃশ একটি বস্তু, হাতে লাইটার এবং কাগজ দেখা যায়। এরপর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও তা শেয়ার করেন। পরে শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীকেও ছবিটি শেয়ার করতে দেখা যায়।

এ বিষয়ে অভিযুক্ত মুবাশ্বির আমিন বলেন, “২০২৩ সালের শেষের দিকে দ্বিতীয় বর্ষে পড়াকালীন শহীদ জিয়া হলে একটি অভিনয়ের দৃশ্য থেকে তোলা ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটি কোনো মাদকসংক্রান্ত বিষয় নয়; বরং র্যাগিং সংস্কৃতির অংশ হিসেবে করা একটি অভিনয় ছিল। অতীতেও এ ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে প্রক্টরের কাছে অভিযোগ দেব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।