শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বড় জয়ের পর দুঃসংবাদ পেল বার্সেলোনা

বড় জয়ের পর দুঃসংবাদ পেল বার্সেলোনা

লা লিগায় সর্বশেষ ম্যাচ হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগকে ৪-২ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের নবম অবস্থানে উঠেছে। কিন্তু ওই ম্যাচের পরই বড় দুঃসংবাদ পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এক মাসের জন্য মাঝমাঠের স্প্যানিশ তারকা পেদ্রিকে হারিয়ে বসেছে কাতালানরা।

২৩ বছর বয়সী পেদ্রি ম্যাচের ৬১তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচ শেষে ফেরার পর ক্লিনিকে পরীক্ষা করানোর পর ডাক্তাররা তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত করেন। বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে, “পেদ্রির এই চোট থেকে পুনরুদ্ধারে প্রায় এক মাস সময় লাগবে।” 

 

ম্যাচের পর কোচ হ্যান্সি ফ্লিক আগে বলেছিলেন, “এটা ভালো খবর নয়।” কিন্তু তখন চোটের প্রকৃত কঠিনতা তিনি জানতেন না। নতুন বছরের শুরুতেই যখন মৌসুমের দ্বিতীয় পর্বে কঠিন কিছু ম্যাচ বার্সার সামনে রয়েছে, তখন পেদ্রির আপাতত অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। 

 

এই মৌসুমে পেদ্রি সব প্রতিযোগিতায় ২৪টি ম্যাচে শুরু থেকেই খেলেছেন এবং ৪টি গোল করেছেন, যেখানে বার্সেলোনার দল বেশিরভাগ খেলাই জিতেছে। লা লিগায় ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা এখনও শীর্ষে, যদিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা নবম স্থানে আছে, আর রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে।