মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ন্যাটোর যুদ্ধ হিসেবে দেখার সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের কর্ম ও পেনশনমন্ত্রী প্যাট মেকফেডান। তার মতে, বর্তমান পরিস্থিতি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্যোগে নেওয়া পদক্ষেপ, ন্যাটো জোটের আনুষ্ঠানিক সামরিক অভিযান নয়।
সোমবার বিবিসি রেডিও ফোর–এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মেকফেডান বলেন, ন্যাটো ডিফেন্স অ্যালায়েন্স গঠনের সময় মধ্যপ্রাচ্যে বর্তমানে যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, সে ধরনের সংঘাতকে সামনে রেখে এই জোট তৈরি করা হয়নি।
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ১২টি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। এই সামরিক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো—সংস্থার সংবিধানের পঞ্চম অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে সোমবার সকালে আরেকটি অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল স্যার নিক কার্টারও একই ধরনের মত প্রকাশ করেন। তিনি বলেন,
“নেটো এমন কোনো জোট নয়, যা কোনও মিত্রের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা নিজের ইচ্ছেমত যুদ্ধে যায় এবং পরে অন্য সকলকে তা অনুসরণ করতে বাধ্য করে।”
জেনারেল কার্টারের এই বক্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাইলে প্যাট মেকফেডান বলেন, তিনি মনে করেন কার্টারের বক্তব্য ‘সঠিক’। একই সঙ্গে তিনি বর্তমান সংঘাতকে ‘নেটো যুদ্ধ নয়’ বরং ‘মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
তবে ন্যাটো জোটের প্রতি যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করে মেকফেডান বলেন,
“নেটোর প্রতি আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
আন্তর্জাতিক
বর্তমান যুদ্ধ “নেটো যুদ্ধ নয়” বরং “মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ”