বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চাঁদপুর নৌ থানায় জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও অন্যান্য জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। সোমবার বিকেল ৩টার দিকে চাঁদপুর নৌ-থানা প্রাঙ্গণে এসব অবৈধ জাল জনসমক্ষে ভস্মীভূত করা হয়।

চাঁদপুর নৌ থানায় জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও অন্যান্য জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। সোমবার বিকেল ৩টার দিকে চাঁদপুর নৌ-থানা প্রাঙ্গণে এসব অবৈধ জাল জনসমক্ষে ভস্মীভূত করা হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংস করা জালের তালিকায় ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার কারেন্ট জাল ছাড়াও ৩ হাজার ১৩৫ বর্গমিটার বেহুন্দি জাল এবং নির্দিষ্ট পরিমাণ মই জাল রয়েছে। চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন বিষটি নিশ্চিত করে জানান, চলতি বছরের বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে মোট ৪৮টি মামলার আলামত হিসেবে এসব জাল জব্দ করা হয়েছিল। ধ্বংস করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।

নদী ও মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বর্ধন ও আবদুল মান্নান। এ ছাড়া নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জাল ধ্বংসকরণ প্রক্রিয়া তদারকি করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা রক্ষা ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদীতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।