শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ ঘনীভূত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি : সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ ঘনীভূত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নির্দেশ করতে বলা হয়েছে।

শনিবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান নিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।