শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে চীন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি

ইরান ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দেওয়ার পর পাল্টা অবস্থান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, নিজেদের স্বার্থ ও বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীন। তাই ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনায় বেইজিংয়ের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং যুক্তরাষ্ট্রের এই “অবৈধ একতরফা নিষেধাজ্ঞার” তীব্র বিরোধিতা করছে। একই সঙ্গে নিজেদের অধিকার সুরক্ষায় “সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা” নেওয়া হবে বলেও জানান তিনি।

গত সোমবার নতুন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এ সময় তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে আর্থিক অংশীদারিত্ব বজায় রাখে—এমন যেকোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে।

ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তবে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে তেল বাণিজ্য কিছুটা কমেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, “চীন ও ইরানের মধ্যবর্তী পারস্পরিক সহযোগিতা সবসময়ই আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে পরিচালিত হয়ে আসছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়।”