শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তেহরানের অবস্থান ও কূটনৈতিক উদ্যোগ তুলে ধরতে আঞ্চলিক ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তেহরানের অবস্থান ও কূটনৈতিক উদ্যোগ তুলে ধরতে আঞ্চলিক ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (১ মে) তিনি তুরস্ক, মিসর, কাতার, সৌদি আরব, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনালাপ করেন।

ফোনালাপে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে তেহরানের সর্বশেষ অবস্থান এবং চলমান কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীদের অবহিত করেন।

এর আগে একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানায়, বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান নতুন একটি প্রস্তাবও দিয়েছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি