সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

চিংড়ি মাছে জেলী দেয়ায় ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা

‎নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

চিংড়ি মাছে জেলী দেয়ায় ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা
ছবি : সংগৃহীত

‎নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে বিক্রির দায়ে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎‎দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম ভরকা কান্ত দাস।

‎‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে অবৈধভাবে জেলী প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।

‎‎অভিযুক্ত ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস অফিসার।

‎‎মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন,

‎“অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎‎অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা পুলিশ নরসিংদীর সদস্যরাও সহযোগিতা করেন।

‎‎প্রশাসনের এ ধরনের কঠোর অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।