শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফেলাগাজি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফেলাগাজি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাস পাইন্দং এলাকার ফেলাগাজি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনকে মৃত ঘোষণা করা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিচালক মোহাম্মদ সেলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রক্রিয়া চলছে।