শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

দেশব্যাপী বিক্ষোভের ডাক ১১ দলীয় ঐক্যের

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৪ জুলাই (শনিবার) রাজধানীর বাইরে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকার বাইরে দেশের সব জেলা ও মহানগরে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংগঠনের সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করারও আহ্বান জানান।