দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনপিপন্থী হিসেবে পরিচিত এই আইনজীবী দীর্ঘ দিন ধরে আইন পেশায় সক্রিয় রয়েছেন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বচ্ছতা ও রাষ্ট্রের আইনি লড়াইয়ে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।