শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বায়ুচাপের পার্থক্যজনিত কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র সৈকতে সতর্ক সংকেত বোঝাতে লাল পতাকা উত্তোলন করা হয়। ফাইল ছবি

বায়ুচাপের পার্থক্যজনিত কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।