শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়েও শ্রমিকরা বৈষম্যের শিকার: আখতার হোসেন

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অনবদ্য ভূমিকা থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়ত নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়েও শ্রমিকরা বৈষম্যের শিকার: আখতার হোসেন
ছবিঃ সংগৃহীত

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অনবদ্য ভূমিকা থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়ত নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শ্রম শক্তি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন যে, জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও অনেক শ্রমিক সময়মতো পারিশ্রমিক পাচ্ছেন না। কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্তরে তারা চরম অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকদের এই ত্যাগ ও অবদানকে যথাযথ মূল্যায়ন না করে রাষ্ট্রের পক্ষ থেকে যে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, তিনি তার তীব্র প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং বর্তমান পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনতে নাগরিক পার্টির সাথে মিলে জাতীয় শ্রম শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ সময় তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।