ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শনিবার (২ মে) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, “ভোর ৬টার দিক থেকে ছাত্রলীগের কয়েকজন মিছিল করেন। আমাদের মোবাইল টিম তাৎক্ষণিক দুইজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শী ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলটি শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়ক হয়ে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে প্রক্টরিয়াল টিম তাদের বাধা দেয়। এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। পরে টিএসসি এলাকায় থাকা আরেকটি মাইক্রোবাসের চালক এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।
ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২