শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

রেল যোগাযোগ আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রেল যোগাযোগ আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন-এর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সিলেট নগরীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুরমা নদী তীরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, এ প্রকল্প নগরবাসীকে বন্যা ও জলজট থেকে মুক্তি দিতে কার্যকর ভূমিকা রাখবে।

এ অঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে ডাবল লাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সিলেটের কৃষি ও পরিবেশ সংরক্ষণে খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ চলছে।

এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।