ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে নয়া দিল্লি।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
দিনেশ ত্রিবেদী ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। এরই মধ্যে প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।