রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

ধানের শীষ স্লোগান ব্যবহারে স্ত্রী-সন্তানসহ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নির্বাচনি প্রচারণার সময় ধানের শীষের স্লোগান দিয়ে প্রতারণামূলক বক্তব্য রাখার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম, তার স্ত্রী এবং দুই পুত্রসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন সাইফুল ইসলাম নামের একজন ব্যক্তি।

ধানের শীষ স্লোগান ব্যবহারে স্ত্রী-সন্তানসহ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নির্বাচনি প্রচারণার সময় ধানের শীষের স্লোগান দিয়ে প্রতারণামূলক বক্তব্য রাখার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম, তার স্ত্রী এবং দুই পুত্রসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন সাইফুল ইসলাম নামের একজন ব্যক্তি।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই অভিযোগে শাহ আলমকে ৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সাইফুল ইসলামের দায়ের করা মামলার বিবাদীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শাহ আলম, তার স্ত্রী ইসরাত জাহান সুমি, তাদের ছেলে আহনাফ রাফসান শাসন, ছেলে আহনাফ শাহ সাহেল, কর্মী শাহীন মুন্সি, সোহেব আক্তার সোহাগ, জিয়াউল হক জিয়া এবং পলাশ হোসেন শরীফ।

মামলার আইনজীবী ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১, ২ ও ৩ ফেব্রুয়ারি ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য শাহ আলমসহ বিবাদীরা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে বিএনপি ও ধানের শীষের মার্কা হরিণ, বেগম খালেদা জিয়ার মার্কা হরিণ এবং দেশনেত্রীর মার্কা হরিণ হিসেবে বিভ্রান্তিকর স্লোগান ব্যবহার করেছেন। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। আদালত সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।