শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

দুধ দিয়ে গোসল করিয়ে আওয়ামী লীগ কর্মীকে দলে ভিড়ালেন বিএনপি প্রার্থী

কুষ্টিয়ার দৌলতপুরে এক স্থানীয় আওয়ামী লীগ কর্মী দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দুধ দিয়ে গোসল করিয়ে আওয়ামী লীগ কর্মীকে দলে ভিড়ালেন বিএনপি প্রার্থী
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে এক স্থানীয় আওয়ামী লীগ কর্মী দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষ প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগে যান। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তাঁর মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে আসাদুল হক আওয়ামী লীগ থেকে বের হয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

ঘটনার সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসলের এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

আসাদুল হক বলেন, “আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে দলত্যাগের মাধ্যমে বিএনপিতে যোগ দেওয়া। আজ সেই আশা পূর্ণ হলো।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আমি এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।