বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এটি হবে লঙ্কান মেয়েদের প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার মেয়েরা
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এটি হবে লঙ্কান মেয়েদের প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। সেদিনই তারা রাজশাহীতে অবস্থান করবে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী দলের বিপক্ষে। সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মাঝে দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা। সব ওয়ানডে ম্যাচ সকাল ৯:৩০টা থেকে শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষ হলে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা দল। ২৭ এপ্রিল অনুশীলন শেষে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে, সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফরকারীরা দেশে ফিরবে ৩ মে।

ইতিহাসে দেখা যায়, ২০১১ সালে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা নারী দল। এর আগে ২০০৯ সালে মেয়েদের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল লঙ্কান মেয়েরা এবং সেই সিরিজ বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে জিতেছিল। এছাড়া, বাংলাদেশে ২০১৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপেও অংশগ্রহণ করেছে শ্রীলঙ্কা নারী দল।