শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত অজ্ঞাত সৈনিকের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই সম্মান জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সফরের অংশ হিসেবে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।